© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ

শেয়ার করুন:
তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ
central-desk
০৮:৪৮ এএম | ২৪ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক জোট নির্বাচনে অংশ না নেয়ায় প্রথম ও দ্বিতীয় ধাপের মতো এ নির্বাচনও অনেকটা একতরফা হচ্ছে। ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক জোট নির্বাচনে অংশ না নেয়ায় প্রথম ও দ্বিতীয় ধাপের মতো এ নির্বাচনও অনেকটা একতরফা হচ্ছে।

ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

এদিকে দ্বিতীয় ধাপে সহিংস ঘটনার পর তৃতীয় ধাপের নির্বাচনে নিরাপত্তা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৫টি জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ধাপে ১২৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। বাকি ১০টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

এছাড়া চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচনের ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটে নেয়া হবে।

আরও জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোট হতে যাওয়া ১১৭টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪০, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে ৯ হাজার ২৯৮টি ভোট কেন্দ্র ও ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ ভোটার রয়েছেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন