© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাস থেকে ফেলে সিকৃবি ছাত্রকে ‘হত্যা’ : সেই বাসের চালক ও হেলপার আটক

শেয়ার করুন:
বাস থেকে ফেলে সিকৃবি ছাত্রকে ‘হত্যা’ : সেই বাসের চালক ও হেলপার আটক
own-reporter-sylhet
১০:৪৩ এএম | ২৪ মার্চ, ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার দায়ে ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাসচালক জুয়েল আহমদ (২৬) ও হেলপার মাসুক আলী (৪০)। জুয়েল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে ও মাসুক সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার দায়ে ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বাসচালক জুয়েল আহমদ (২৬) ও হেলপার মাসুক আলী (৪০)। জুয়েল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে ও মাসুক সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে।

শনিবার রাত ২টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রাম থেকে হেলপার মাসুক আলীকে আটক করা হয়। এর আগে শনিবার রাত ১১টায় সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে বাসচালক জুয়েল আহমদকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো.বরকতুল্লাহ খান জানান, গোপন সংবাদে ঘাতক হেলপার মাসুক আলীকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার শ্বশুরবাড়ি সিংচাপইড় গ্রাম থেকে আটক করা হয়। তাকে মৌলভীবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে রাত পৌনে ১১টার দিকে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে বাসচালক জুয়েল আহমদকে আটক করে মহানগর দক্ষিণ সুরমা থানা পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওয়াসিমসহ ১১ জন শিক্ষার্থী হবিগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার বিকেলে ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহনের একটি বাসে ওঠেন। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাদের বিবাদ হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডার জের ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ওয়াসিমকে হেলপার ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। এতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে ঘাতক বাসটিকে ওসমানী নগরের বেগমগঞ্জ থেকে ধাওয়া করে আটক করে পুলিশ। তবে সে সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

আরও পড়ুন...

এবার সিকৃবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দিয়ে ‘হত্যা’

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন