© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এইচএসসি ও সমমানের পাঁচদিনের পরীক্ষার সূচি পরিবর্তন

শেয়ার করুন:
এইচএসসি ও সমমানের পাঁচদিনের পরীক্ষার সূচি পরিবর্তন
central-desk
০৬:০১ পিএম | ০৮ এপ্রিল, ২০১৯

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করেছে সরকার। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেওয়া হবে।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করেছে সরকার।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেওয়া হবে।

এছাড়া ৪ মে এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে বলে জানান তিনি।

শবে বরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চার দিনের পরীক্ষা সূচি বদলে দেওয়া হয়েছে বলে জানান জিয়াউল।

বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল রাতে, আর সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।

২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারিত ছিল, সেই হিসেবে পরীক্ষার তৈরি করা হয়েছিল।

গত ১ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আগামী ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১২ মে শেষ হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন