স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে ফরহাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফরহাদুল ইসলাম উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের নুরুল হুদার ছেলে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ার ৪ জনকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সালাউদ্দিন কামরান এবং আসামী পক্ষে এডভোকেট মাহফুজ মামলা পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি আমেনা বেগম (২৭) নামে এক গৃহবধূকে তার স্বামী ফরহাদুল ইসলাম, শাশুড়ি দুলালী বেগম ও দেবর রিয়াদ নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন আলেয়া বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

তদন্ত শেষে বেগমগঞ্জ থানা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৭ জনের স্বাক্ষী গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এ রায় প্রদান করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026