আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কাউন্সিলর পদের দুই প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এই অর্থদণ্ড দেন।

অভিযুক্ত দুই প্রার্থী হলেন- ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম (পানপাতা প্রতীক) ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় ২৬ নম্বর ওয়ার্ডের পানপাতা প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের নেতৃত্বে শতাধিক মোটরবাইক ও ১৫/২০টি প্রাইভেটকার নিয়ে মোটর শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি মধ্য বাড়েরা থেকে শুরু করে পুরো নির্বাচনী এলাকায় পদক্ষিণ করে। এ ধরণের শোভাযাত্রা বের করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ কারণে সাইদুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী ক্যাম্পে টেলিভিশন রেখে প্রচারণা চালানোর অভিযোগে তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মসিক নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তাই মসিক নির্বাচনে ওইদিন শুধু কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026