© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুলিয়ারচরে সড়কে ঝরল একজনের প্রাণ

শেয়ার করুন:
কুলিয়ারচরে সড়কে ঝরল একজনের প্রাণ
country-desk
০১:৩১ পিএম | ২১ এপ্রিল, ২০১৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুখলেছুর রহমান (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুখলেছুর রহমান (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুখলেছুরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আটারগাঁও গ্রামে। তিনি কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নে মুরগির খামারে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখলেছুর ব্যবসায়িক প্রয়োজনে রোববার সকালে মোটরসাইকেলে করে কুলিয়ারচর সদরে যান। সকাল ১০টার দিকে ফিরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়েন মুখলেছুর। ঘটনাস্থলেই মারা যান তিনি।

কুলিয়ারচর থানার এসআই আরিফ রাব্বানী জানান, লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন