© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শেয়ার করুন:
টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
own-reporter-cox-s-bazar
০১:৪৫ পিএম | ২১ এপ্রিল, ২০১৯

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মহিউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের জব্বার মুন্সির হ্যাচারীর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করছেন।

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মহিউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের জব্বার মুন্সির হ্যাচারীর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করছেন।

নিহত মহিউদ্দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাবের দাবি, নিহত মহিউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, রোববার ভোর ৪টার দিকে র‌্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করে র‌্যাব।

তিনি আরও জানান, এসময় ১০ হাজার ইয়াবা, একটি দেশি এলজি, তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‌্যাব। ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন