ধর্ষণের পর হত্যা: স্বর্ণলতার সেই বাসে নার্স তানিয়ার রক্তের দাগ

কিশোরগঞ্জের কটিয়াদিতে বাসে গণধর্ষণের পর খুন হওয়া নার্স শাহিনুর আক্তার তানিয়াকে বহন করা স্বর্ণলতা পরিবহনের সেই বাসের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ খুঁজে পাওয়া গেছে।

তানিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত স্বর্ণলতা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-৪২৭৪) জব্দের পর শনিবার আলামত ও নমুনা সংগ্রহ করে সিআইডির ক্রাইমসিন ইউনিট।

কিশোরগঞ্জের সিআইডির ক্রাইমসিন ইউনিটের একটি দল বাজিতপুর থানায় রাখা বাসটি থেকে আলামত ও রক্তের নমুনা সংগ্রহ করে।

মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান জানান, বাসচালক নূরুজ্জামান নূরু ও হেলপার লালন মিয়া রিমান্ডে নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তারা জানিয়েছেন, ঘটনার সময়ে বাসটিতে চালক নূরু ও হেলপার লালন মিয়া ছাড়াও বোরহান নামে আরেকজন ছিলেন। বোরহান নূরুর খালাতো ভাই এবং বাসটির আরেক হেলপার। তার বাড়িও গাজীপুরের কাপাসিয়ায়।

বোরহানকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান মো. সারোয়ার জাহান।

গত ৬ মে রাতে কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামের শাহিনূর আক্তার তানিয়া ঢাকা থেকে স্বর্ণলতা প্রাইভেট লিমিটেডের একটি বাসে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন।

এ ব্যাপারে নিহতের বাবা মো. গিয়াসউদ্দিন বাদী হয়ে বাসের ড্রাইভার-হেলপারসহ মোট চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা করেন। বর্তমানে গ্রেপ্তার পাঁচ আসামি রিমান্ডে রয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026