© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

শেয়ার করুন:
ময়মনসিংহে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
own-reporter-mymensingh
০৩:১৫ পিএম | ০৮ জুন, ২০১৯

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ঢাকিরকান্দা (খালপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল- একই গ্রামের মো. আব্দুর রহিম এর পুত্র জিসান মিয়া (৮) ও কন্যা সুমাইয়া আক্তার (৭)অ। তারা ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল।

বালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম দুদু বলেন, শুক্রবার দুপুরে পাশের বাড়ির পুকুরে ডুবে মারা যায় ওই দুই শিশু। নিহতরা বাবা-মায়ের সাথে ঢাকা থেকে ঈদের পরদিন দাদার বাড়িতে বেড়াতে আসে।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার বিকালে ঢাকিরকান্দা গ্রামের আবদুর রহিমের ছেলে জিসান ও কন্যা সোমাইয়া বাড়ির পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরও তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে গিয়ে পুকুরে লাশ ভাসতে দেখতে পায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন