ঈশ্বরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা  

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে (২২) কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত গৃহবধূকে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শনিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শুক্রবার গৃহবধূর বাবা বাদী হয়ে মেয়েটির স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ শাশুড়ি ও দেবরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। মামলায় অভিযুক্ত শ্বশুর শাহাব উদ্দিন ও গৃহবধূর স্বামী শরীফ মিয়া পলাতক

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাত মাস আগে ঈশ্বরগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের শরীফ মিয়ার সঙ্গে বিয়ে হয় পাশের কুমারুলি গ্রামের শিরীন আক্তারের। বিয়ে পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তাকে মারধর করা হয়। একই দাবিতে গত পহেলা জুন রাতে তাকে মারধরের পর ঘরের দরজা বন্ধ করে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টা চালায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। টের পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। দগ্ধ গৃহবধূকে হাসপাতালে না নিয়ে ঘরে আটকে রেখে হোমিও চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ৫ জুন গৃহবধূর স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতা গৃহবধূ বলেন, শাশুড়ি ধরে রেখেছে আমার স্বামী আমার শরীরে আগুন লাগিয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজিব কর্মকার বলেন, শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ফলে বাম দিকের একাংশ পুড়ে গেছে। এছাড়া আরো শরীরের অন্যান্য অংশে পুড়ে গেছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী বলেন, পুলিশ সুপার ঘটনাটি শুনা মাত্রই আসছেন। আহতের চিকিৎসার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার উনি সব করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026