© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শেয়ার করুন:
নোয়াখালীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
own-reporter
০১:৩৩ পিএম | ০৯ জুন, ২০১৯

নোয়াখালীর চাটখিল উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় মো. জনি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার খিলপাড়া ইউনিয়নে আফজাল সড়কের দেলিয়াই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর চাটখিল উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় মো. জনি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার খিলপাড়া ইউনিয়নে আফজাল সড়কের দেলিয়াই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৩১ বছর বয়সী জনি বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে খালাকে দেখতে খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই যান জনি। খালার বাড়ি থেকে বিকালে মোটরসাইকেল যোগে আফজাল সড়ক দিয়ে নিজ এলকায় ফিরছিলেন তিনি। পথে দেলিয়াই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন