© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোর জেলা কারাগারে হাজতির মৃত্যু

শেয়ার করুন:
নাটোর জেলা কারাগারে হাজতির মৃত্যু
own-reporter
১২:২১ পিএম | ১০ জুন, ২০১৯

নাটোর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। বুক ব্যথা নিয়ে রোববার রাতে নাটোর সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান।

নাটোর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। বুক ব্যথা নিয়ে রোববার রাতে নাটোর সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান।

রোববার সন্ধ্যায় বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মাদক মামলার আসামি মেরাজুল ইসলাম মুক্তা। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানায় নাটোর জেলা কারা কর্তৃপক্ষ।

মেরাজুল ইসলাম মুক্তা কানাইখালি মহল্লার সিদ্দিকুর রহমান গুলু মহরীর ছেলে।

চিকিৎসকরা জানায়, মেরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

টাইমস/এসআই

মন্তব্য করুন