চট্টগ্রামের ইউএসটিসির নতুন উপাচার্য জাহাঙ্গীর আলম
০১:৫৫ পিএম | ১০ জুন, ২০১৯
চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-সচিব জিন্নাত রেহানা এক চিঠির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, আগামী চার বছরের জন্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
চুয়েট থেকে ছুটি পাওয়ার পরই ইউএসটিসির উপাচার্য পদে যোগ দেবেন বলে জানিয়েছেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
টাইমস/এইচইউ