© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

শেয়ার করুন:
চট্টগ্রাম আদালত এলাকায় নিরাপত্তা জোরদার
own-reporter-chattogram
১১:৫৪ এএম | ১১ জুন, ২০১৯

কারাগারে বন্দি ১৮ জঙ্গিকে বিভিন্ন মামলায় আদালতে হাজিরাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে কোর্ট হিলের প্রবেশ মুখ ও আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাবের টিমও রয়েছে আদালত ভবন এলাকায়।

কারাগারে বন্দি ১৮ জঙ্গিকে বিভিন্ন মামলায় আদালতে হাজিরাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে কোর্ট হিলের প্রবেশ মুখ ও আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাবের টিমও রয়েছে আদালত ভবন এলাকায়।

পু্লিশ ও আদালত সূত্রে জানা যায়, কারাগারে বন্দি ১৮ জঙ্গিকে বিভিন্ন মামলায় নিয়মিত হাজিরার জন্য আদালত ভবনে নিয়ে আসা হয়েছে। জঙ্গিদের হাজিরাকে কেন্দ্র করে মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতা অবলম্বনে তল্লাশি চালানো হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশি চলছে। গাড়ি ও সাধারণ মানুষের প্রবেশ শিথিল করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন