মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৪:১৩ পিএম | ১১ জুন, ২০১৯
চট্টগ্রামের মিরসরাইয়ে হোসেনে আরা আক্তার লিপি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগরে আবদুল পণ্ডিতের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই বাড়ির কামাল উদ্দিনের স্ত্রী। এবং একই ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মেঘ আলম সওদাগর বাড়ীর শেখ আলমের কন্যা। নিহতের ৪ মাস বয়সি ১টি কন্যা শিশু রয়েছে।
জোরাগঞ্জ থানার ওসি মো. ইফতেখার হাসান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টাইমস/এইচইউ