ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী ও এমপিদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার এবং পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মো. জুয়েল আহমদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট শহরতলির খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জুয়েল আহমদ সিলেট সদর উপজেলার দাসপাড়া গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে।
র্যাব-৯-এর এএসপি ওবাইন বলেন, জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী ও এমপিদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার এবং পোস্ট দিয়ে গুজব ছড়ানোর কাজে লিপ্ত ছিলেন।
গ্রেপ্তারের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
টাইমস/এইচইউ