© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালী সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ.লীগ প্রার্থী

শেয়ার করুন:
নোয়াখালী সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ.লীগ প্রার্থী
own-reporter-noakhali
০৫:০৭ পিএম | ১১ জুন, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এমএইচ শওকত রেজা চৌধুরীর প্রার্থীতা ফিরে পেতে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ওই উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী একেএম সামছুদ্দিন জেহান।

উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এমএইচ শওকত রেজা চৌধুরীর প্রার্থীতা ফিরে পেতে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ওই উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী একেএম সামছুদ্দিন জেহান।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও মো. সিরাজুল আলম ভুইয়া। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও প্রতিকার চাকমা।

আগামী ১৮ জুন এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী ছিলেন। তাদরে মধ্যে একেএম সামছুদ্দিন জেহান (আওয়ামী লীগ) ও বোরহান উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি) এর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার।

আর স্বতন্ত্র প্রার্থী এমএইচ শওকত রেজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৮ হাজার ৪৩৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের করা মামলার তথ্য গোপনের অভিযোগে গত ২৩ মে তার প্রার্থীতা বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

বৈধ দুই প্রার্থীর মধ্যে বোরহান উদ্দিন আহমেদ ২৯ মে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে ৩০ মে একেএম সামছুদ্দিন জেহান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

পরে প্রার্থীতা ফিরে পেতে ২৯ মে নির্বাচন কমিশনে আপিল করলে শওকত রেজা চৌধুরীর আপিল খারিজ হয়। সেখানে ব্যর্থ হয়ে তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য রিট আবেদন করেন। ওই রিটের শুনানিতে মঙ্গলবার রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। ফলে তার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকল না।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন