১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

এর মধ্যে ১৩ জন উপসচিব নতুন করে ডিসি হয়েছেন। বাকি ছয়টি জেলায় বিদ্যমান ডিসিদের মধ্যে থেকেই বদলির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী মাসে অনুষ্ঠেয় ডিসি সম্মেলনের আগেই মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে বড় ধরনের এই পরিবর্তন করা হলো।

 নতুন করে ডিসি হওয়া কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এস এম তরিকুল ইসলামকে গাজীপুরে, অতুল সরকারকে ফরিদপুরে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহিদা সুলতানাকে গোপালগঞ্জে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুনুর রশিদকে বাগেরহাটে, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ফারুক আহমেদকে সিরাজগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলসাদ বেগমকে রাজবাড়ী, জোহর আলীকে ঝালকাঠি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হারুন-অর-রশিদকে নওগাঁ, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরকে লালমনিরহাটে, ভূমিমন্ত্রীর একান্ত সচিব হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী, সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব আসিফ আহসানকে রংপুর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক মোস্তাইন বিল্লাহকে বরগুনার ডিসি করা হয়েছে।

এ ছাড়া বরগুনার ডিসি কবির মাহমুদকে পাবনায়, নওগাঁর ডিসি মিজানুর রহমানকে ময়মনসিংহে, পাবনার ডিসি মো.জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জে, ঝালকাঠির ডিসি হামিদুল হককে রাজশাহী, লালমনিরহাটের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে যশোরে এবং নীলফামারির ডিসি নাজিয়া শিরিনকে মৌলভীবাজারের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026