© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরান ঢাকায় কারাগারের পুকুরে তরুণীর মরদেহ

শেয়ার করুন:
পুরান ঢাকায় কারাগারের পুকুরে তরুণীর মরদেহ
own-reporter
১২:৪৬ পিএম | ১২ জুন, ২০১৯

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুকুর থেকে মানসিকভাবে অসুস্থ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে পুরাতন কারাগারের ভেতরে মসজিদের পেছনের পুকুর থেকে আজমীরী বেগম(২৬) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানান চকবাজার থানার এসআই জাহাঙ্গীর আলম।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুকুর থেকে মানসিকভাবে অসুস্থ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে পুরাতন কারাগারের ভেতরে মসজিদের পেছনের পুকুর থেকে আজমীরী বেগম(২৬) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানান চকবাজার থানার এসআই জাহাঙ্গীর আলম।

তিনি আরো জানান, অবিবাহিত আজমীরী মানসিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবারও তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তার বাবা।

আজমীরীর পরিবার জানায়, জেলখানার ঢাল আবুল হাসনাত রোডের বাসা থেকে রাত ৮টার দিকে কোনো এক সময় বেরিয়ে যান আজমীরী। পরে ওই পুকুরে তার লাশ পাওয়া যায়।

জেলখানার পুকুর হলেও দক্ষিণ পাশের অংশ দিয়ে মানুষ যাতায়াত করে। পুকুরের ওই দিকেই আজমীরীর লাশ পাওয়া গেছে। তিনি সাঁতার জানতেন না। মৃতদেহে জখমের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে বলে এসআই জাহাঙ্গীর জানান।

 

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন