সিলেটে গণপিটুনিতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী নিহত

সিলেটে গণপিটুনিতে দুদু মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাতে নগরের বনকলা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা যায়। তিনি বনকলা পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, দুদু মিয়া দীর্ঘদিন ধরে বনকলা পাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ঘটনার সময় দেশীয় অস্ত্র হাতে সঙ্গীয় ৪-৫ জনসহ সাদিয়া টেলিকম নামক একটি দোকানে অবস্থান করছিলেন।

স্থানীয় জনতা মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিয়ে মাইকিং করলে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে মারা যান দুদু মিয়া। খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই স্থান থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি দা জব্দ করা হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল বনকলাপাড়া নুরানী আবাসিক এলাকায় ভাগ্নির বাসায় বেড়াতে আসা এক তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠে দুদু ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুদুসহ ৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন দুদু।


টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026