© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে ছাত্রীকে ‘ধর্ষণ’ করলেন প্রধান শিক্ষক!

শেয়ার করুন:
মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে ছাত্রীকে ‘ধর্ষণ’ করলেন প্রধান শিক্ষক!
country-desk
১০:১৮ এএম | ১৩ জুন, ২০১৯

নেত্রকোনার বারহাট্টায় মেয়ের বিয়েতে দাওয়াত করে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইন উদ্দিন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত আইন উদ্দিন উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর ভুক্তভোগী ওই একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

নেত্রকোনার বারহাট্টায় মেয়ের বিয়েতে দাওয়াত করে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইন উদ্দিন নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত আইন উদ্দিন উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর ভুক্তভোগী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করেছে।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত শিক্ষক আইন উদ্দিন রোববার তার মেয়ের বিয়ে উপলক্ষে ভুক্তভোগী ওই ছাত্রীসহ কয়েকজনকে দাওয়াত করে। ছাত্রীটি তার কয়েকজন বান্ধবীসহ তার বাড়িতে যায়। বিয়ের অনুষ্ঠানের এক পর্যায়ে আইন উদ্দিন ছাত্রীটিকে একটি নির্জন ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন।

বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


টাইমস/এইচইউ

মন্তব্য করুন