© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাত নারীসহ আটক ১০

শেয়ার করুন:
সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাত নারীসহ আটক ১০
own-reporter-sylhet
১০:৫৮ এএম | ১৩ জুন, ২০১৯

সিলেট নগরীতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ নারীসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর বন্দরবাজার এলাকার লালদিঘীরপাড়াস্থ হোটেল সুপার (আবাসিক)-এ অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

সিলেট নগরীতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ নারীসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে নগরীর বন্দরবাজার এলাকার লালদিঘীরপাড়াস্থ হোটেল সুপার (আবাসিক)-এ অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- কুড়িগ্রামের বাজার হাট থানার পিংকি (২৫), গাজীপুরের শ্রীপুর থানার কাননবাজারের পান্না (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মধ্যপাড়ার কবিতা (২৮), চট্টগ্রামের পাচলাইশের বরদারহাট গ্রামের বৃষ্টি (২৫), গাজীপুর সদরের চান্দুরা গ্রামের রিমি আক্তার (২২), যশোরের শার্শার কালিয়ানি গ্রামের রাবেয়া (২৫), নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ওয়াবদা কলোনীর খাদিজা (২০), সিলেটের বিয়ানীবাজারের বোনা শালেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুস (৪২), সিলেটের গোলাপগঞ্জ থানার সালপাড় গ্রামের আব্দুল বাছিত (৩৫) ও সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার মো. সুলতান আহমদ (৪০)।

কোতোয়ালী থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


টাইমস/এইচইউ

মন্তব্য করুন