© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন:
সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
own-reporter-sylhet
০৪:৫৭ পিএম | ১৩ জুন, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসের নিচে পড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে পুলিশ।

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসের নিচে পড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে পুলিশ।

সিলেট রেলওয়ে পুলিশের ওসি আতাউর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোমিনখলা নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসের নিচে পড়ে ক্ষতবিক্ষত হন অজ্ঞাত ব্যক্তি। তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন