© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে চার হাজার ইয়াবাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

শেয়ার করুন:
চট্টগ্রামে চার হাজার ইয়াবাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার
own-reporter
০৫:৩১ পিএম | ১৩ জুন, ২০১৯

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার  দক্ষিণ শিকলবাহার জামালপাড়া এলাকা থেকে বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপাড়ার মৃত আমির হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (৫০) ও তার মেয়ে শিরিন আক্তার ওরফে মণি (১৮)। তবে পালিয়ে গেছেন নুরুল ইসলামের ছেলে ইয়াবার মূল হোতা আবদুল আজিজ।

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নুরুল ইসলামের ঘরে অভিযান চালায়। ওই সময় নুরুল ইসলামের ঘর থেকে চার হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার কর্ণফুলী থানায় গ্রেপ্তার দুজন, পলাতক তিনজনসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাইমস/এসআই

মন্তব্য করুন