উত্তরায় উবার চালকের গলাকাটা মরদেহ

রাজধানীর উত্তরায় এক উবার চালককে বৃহস্পতিবার মাঝ রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত উবার চালকের নাম আরমান ওরফে আমান (৩৭)। তিনি পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে।

উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মিরপুরের ১১ নম্বরে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পুলিশ নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরির্দশক (এসআই) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

মিরপুর ১১ নম্বরের বসবাসকারী এক ব্যবসায়ীর গাড়ি চালাতেন আরমান। তার ৭টি প্রাইভেটকার রয়েছে। সবগুলোই উবারে ভাড়া দেয়া।

গাড়ির মালিকের ছোট ভাই অন্তর বলেন, আরমান প্রায় এক বছর যাবৎ আমাদের গাড়ি চালান। রামপুরার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১১টা ২১ মিনিটে উবারে কল পেয়ে যাত্রী নিয়ে উত্তরার ১৪ নম্বর সেক্টরে আসেন আরমান। সেখানে ১২টা ৪ মিনিটে তার ট্রিপ শেষ করে মিরপুরে ফেরার কথা ছিল। কিন্তু রাত ১টার বেশি বেজে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় আমি ড্রাইভার আরমানকে ফোন দিই। তখন অন্য একজন ফোন রিসিভ কেরে জানান, তার দুর্ঘটনা ঘটেছে। আর আমাকে দ্রুত ঘটনাস্থলে আসতে বলেন। পরবর্তীতে আমি আরেকটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়ির ভেতর আরমানের গলাকাটা মরদেহ।

শুক্রবার নারায়ণগঞ্জে তার ছোট বোনের বিয়ে। বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে। বৃহস্পতিবার রাতেই গাড়ি মালিকের কাছে বুঝিয়ে সেখানে যাবার কথা ছিল বলে তাদের স্বজনরা জানান।

সিআইডির একটি ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026