পাবনায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু

পাবনার বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বেড়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চরে বাদাম তুলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

তারা হলেন- মৃত জিনাত প্রামাণিকের ছেলে আবদুল মান্নান (৫২), মৃত হবি মোল্লার ছেলে আবদুস সালাম (৫০) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)।

আর আহত ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৫) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ দিকে আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মঈনুদ্দিন জানান, বেড়া উপজেলার চর বুড়ামারা গ্রামে বাড়ির পাশে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে সপ্তম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। তার নাম নাছিমা খাতুন (১২)। সে ওই গ্রামের শমসের প্রামাণিকের মেয়ে।

এ ছাড়া জেলার ভাঙ্গুড়ায় বিলে বিকেলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শামীম ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হারান সরদারের ছেলে।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা বলেন, শামীম কারেন্ট জাল নিয়ে নৌবাড়িয়া গ্রামের আঠারোবাড়িয়া বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026