চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, নিখোঁজ তিন

চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

রোববার দিনগত রাতে সীমান্তপথে তারা গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ফেরার পথে রাত পৌনে ২টার দিকে বিএসএফ বাংলাদেশি রাখালদের ওপর গুলিবর্ষণ করলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

একই ঘটনায় আরও তিন অজ্ঞাত পরিচয় বাংলাদেশি রাখাল নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানিয়েছে, নিহত রাখাল সেলিমের লাশ রাতেই সহযোগীরা সীমান্ত পার করে নিয়ে আসতে পারলেও অপর রাখাল আবু বাক্কারের লাশ এখনো বিএসএফের কাছে রয়েছে।

এদিকে নিখোঁজ আরও তিন অজ্ঞাত পরিচয় রাখালের বিষয়ে খোঁজখবর নিচ্ছে বিজিবির বাখের আলী সীমান্ত ফাঁড়ির সদস্যরা।

সূত্রে জানা গেছে, রোববার রাতে বাখের আলী সীমান্ত খাটালের মালিক আব্দুস সালামের সহায়তায় ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি রাখাল পদ্মা নদী পার হয়ে অবৈধভাবে ভারতের বাহুড়া সীমান্তে প্রবেশ করে। রাত আনুমানিক পৌনে ২টার দিকে তারা দুই শতাধিক গরু মহিষ নিয়ে সীমান্ত অতিক্রমকালে ভারতের বাহুড়া সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের গতিরোধ করে।

এসময় বাংলাদেশি রাখালরা বাধা ভেঙে গরু মহিষ নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেন। ফলে ভারতীয় সীমান্তের ২৫০ গজ অভ্যন্তরে মোট ৫ জন রাখাল গুলিবিদ্ধ হয়।

এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান সেলিম হোসেন (৩৪)। তার বাড়ি শিবগঞ্জে। অন্যদিকে নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা কটাপাড়া গ্রামের আবু বাক্কারের লাশ উদ্ধার করে বিএসএফ নিজেদের হেফাজতে নেয়।

সেলিমের লাশ পরিবারের সদস্যরা রাতেই তড়িঘড়ি করে দাফন করেন বলে জানা গেছে।

বাক্কারের লাশ বিএসএফ কোথায় রেখেছে এবং গুলিতে আহত আরও তিনজন রাখালের সর্বশেষ অবস্থা কী, সে তথ্য বিজিবির কাছে নেই বলে জানিয়েছেন বাখের আলী বিজিবি ফাঁড়ির সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, কয়েকজন রাখাল হতাহতের খবর পেয়েছেন কিন্তু নির্দিষ্ট করে কয়জন নিহত হয়েছেন তার তথ্য নেই। এই বিষয়ে বিজিবি তদন্ত শুরু করে দেখছে। পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026
img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026