টেকনাফে মানবপাচার মামলার ৩ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মানবপাচার মামলার তিন আসামি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার মহেষখালিয়াপাড়া নৌকাঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলাপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) এবং একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)।

অন্যদিকে আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ সায়েফ, কনস্টেবল মং বাবু ও মোহাম্মদ শুক্কুর।

পুলিশের দাবি, নিহত তিনজনের বিরুদ্ধে মাস দেড়েক আগে টেকনাফের সাগরপথে ১৫ জন রোহিঙ্গাকে পাচারের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তারা পলাতক আসামি। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল।

ওসি প্রদীপ কুমার জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় মানবপাচার মামলার ৩ জন আসামি অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে মানবপাচারকারী চক্রের সদস্যরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে মানবপাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৩টি বন্দুক, ১৫টি গুলি ও ২০টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026