© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০-২২ জুলাইয়ের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

শেয়ার করুন:
২০-২২ জুলাইয়ের মধ্যে এইচএসসির ফল প্রকাশ
own-reporter
০৭:১৫ পিএম | ২৫ জুন, ২০১৯

জুলাই মাসের ২০, ২১ বা ২২ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

মঙ্গলবার এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা।

তিনি জানান, সম্ভাব্য এই তারিখগুলোর মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

রীতি অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হয়। যদিও এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় তার অনুপস্থিতিতে ফল প্রকাশ করা হয়। অবশ্য তিনি মুঠোফোনে ফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন।

টাইমস/এসআই

মন্তব্য করুন