© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন:
সিলেটে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার
own-reporter-sylhet
১১:৩১ এএম | ০৯ জুলাই, ২০১৯

সিলেট নগরী থেকে মো. হাবিব উল্লাহ খাঁন নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে নগরীর বাগবাড়ির শামিমাবাদ এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ ওমর ফারুক।

সিলেট নগরী থেকে মো. হাবিব উল্লাহ খাঁন নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত আটটার দিকে নগরীর বাগবাড়ির শামিমাবাদ এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ ওমর ফারুক।

মো. হাবিব উল্লাহ খাঁন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

ওমর ফারুক জানান, সোমবার সারাদিন হাবিব উল্লাহ খান কর্মস্থলে আসেননি। পরে মেডিকেল কর্তৃপক্ষ তার বাসায় খুঁজতে গিয়ে মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন