© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

শেয়ার করুন:
রাজশাহীতে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত
own-reporter-rajshahi
১২:৩২ পিএম | ০৯ জুলাই, ২০১৯

রাজশাহীর পবায় বাসচাপায় আবদুল হালিম (৩২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিপুরের দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ওসি আবদুর লতিফ শাহ্।

রাজশাহীর পবায় বাসচাপায় আবদুল হালিম (৩২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিপুরের দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ওসি আবদুর লতিফ শাহ্।

নিহত শিক্ষক আবদুল হালিম উপজেলার কশবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলী ছেলে।

ওসি আবদুর লতিফ শাহ্ জানান, ওই শিক্ষক মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। হরিপুর দরগাপাড়া মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন