© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

শেয়ার করুন:
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
own-reporter-rajshahi
১২:০৬ পিএম | ১০ জুলাই, ২০১৯

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহাসড়কের লস্করহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহাসড়কের লস্করহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল গোদাগাড়ী উপজেলার আতাহার গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। সে সুলতাগঞ্জ গ্রামে শ্বশুরবাড়ীতে বসবাস করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লস্করহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে গরু নিয়ে রাস্তা পার হচ্ছিল মনিরুল। এসময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আম বহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মনিরুল ছিটকে রাস্তার পাশে ফুটপাতে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন