© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত

শেয়ার করুন:
পাবনায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত
own-reporter
০২:০৩ পিএম | ১০ জুলাই, ২০১৯

পাবনার সুজানগরে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও ‘তালিকাভুক্ত’ এক ডাকাত পুলিশের হাতে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

পাবনার সুজানগরে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও ‘তালিকাভুক্ত’ এক ডাকাত পুলিশের হাতে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

নিহত সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসেমপুর এলাকায় মঙ্গলবার রাত তিনটার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে সুজানগর থানার ওসি অরবিন্দু সরকার জানান।

ওসি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুলকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, দুইটি ও গুলি খোসাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন