© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লালমনিরহাটে মাদক মামলার আসামি গুলিবিদ্ধ

শেয়ার করুন:
লালমনিরহাটে মাদক মামলার আসামি গুলিবিদ্ধ
own-reporter
১২:২৫ পিএম | ১১ জুলাই, ২০১৯

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদকের আসামি গুলিবিদ্ধ হয়েছেন। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানান, বুধবার রাত ১১ টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ভুট্টুরটা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদকের আসামি গুলিবিদ্ধ হয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানান, বুধবার রাত ১১ টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ভুট্টুরটা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত জয়নাল হোসেন (৩২) ওই এলাকার পাটোয়াটারী গ্রামের ইউনুছ আলীর ছেলে।

ওসি আরজু মো. সাজ্জাদ জানান, বুধবার বিকালে জয়নালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত সাড়ে ১১টার দিকে ইয়াবার একটি চালান রংপুরে যাওয়ার গোপন খবরে জয়নালকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০৫ টি ইয়াবা উদ্ধার করা করে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে জয়নালের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় জয়নালের দুই পায়ে গুলি লাগে। পরে তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন