© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রী ইমরান, প্রতিমন্ত্রী হচ্ছেন ইন্দিরা

শেয়ার করুন:
মন্ত্রী ইমরান, প্রতিমন্ত্রী হচ্ছেন ইন্দিরা
own-reporter
০৩:৩৬ পিএম | ১১ জুলাই, ২০১৯

আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাত মাসের মাথায় মন্ত্রিসভার আবারও কিছুটা সম্প্রসারণ হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে  মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। 

তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা ইমরান আহমদকে দেয়া হচ্ছে পূর্ণমন্ত্রীর দায়িত্ব।

আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।

এর আগে গত মে মাসে মন্ত্রিসভায় কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। দুজন পূর্ণমন্ত্রীর দায়িত্ব কমানো হয়েছিল। একজন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছিল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়। স্বপন ভট্টাচার্যকে দেওয়া হয় পল্লী উন্নয়ন ও সমবায়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী মোস্তফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। আর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দেওয়া হয় তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব। এ ছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

গত ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন