© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

শেয়ার করুন:
বৃহস্পতিবার রাত ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
own-reporter
০৬:২৭ পিএম | ১১ জুলাই, ২০১৯

সরবরাহ লাইনের জরুরি মেরামতকাজের জন্য  বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত তিতাস গ্যাসের ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ লাইনের জরুরি মেরামতকাজের জন্য  বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত তিতাস গ্যাসের ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আমিনবাজার সিটি গেইট স্টেশনে (সিজিএস) বাল্ব প্রতিস্থাপনের জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে তিতাসের পরিচালক (পরিচালন শাখা) কামরুজ্জামান খান জানিয়েছেন।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।

টাইমস/এসআই

মন্তব্য করুন