গৌরনদীতে ‘ছেলেধরা ও গলাকাটা’ সন্দেহে দুই যুবককে পিটুনি

‘ছেলেধরা ও গলাকাটা’ সন্দেহে বরিশালের গৌরনদী উপজেলায় দুই যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন।

ঘটনার শিকার ওই দুই যুবকের নাম তরিকুল ইসলাম (২৯) ও মিজানুর রহমান (২৮)। তারা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

বুধবার নলচিড়া ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে উদ্ধার করেছে। পুলিশ দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

জানা যায়, একটি মাদ্রাসা ও এতিমখানার সাহায্যের জন্য টাকা তুলতে তরিকুল ও মিজানুর বুধবার কাণ্ডপাশা গ্রামে যান। এরপর কয়েকটি বাড়ি থেকে টাকা তোলেন। তবে এ সময় গ্রামের কাণ্ডপাশা নুরানী তালীমুল মাদ্রাসার সুপার মাহামুদুল ইসলাম গ্রামের যুবকদের ডেকে জানান, এলাকায় ছেলেধরা ও গলাকাটা প্রবেশ করেছে। এরপর যুবকেরা ওই দুজনকে খুঁজে বের করে গণপিটুনি দেন।

ওই দুজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তিনি এলাকাবাসীকে ডেকে আনেন বলে জানান মাদ্রাসার সুপার মাহামুদুল ইসলাম। তবে কেন তার মনে হলো ওই দুজন ছেলেধরা ও গলাকাটা, এমন প্রশ্নের জবাবে সুপার বলেন, এখন এলাকায় এই বিষয়ে আতঙ্ক চলছে বলে ওই দুজনকে তার এমন মনে হয়েছে।

‘স্থানীয়দের আমরা পরিচয়পত্র দেখাই। চাঁদা সংগ্রহের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতিপত্রও দেখাই। তারপরও আমাদের গলাকাটা অপবাদ দিয়ে মারপিট করেছে’- অভিযোগ করে বলেন আহত তরিকুল ইসলাম ও মিজানুর রহমান।

তাদের মাদ্রাসা জামেয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে বলে জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।

পদ্মা সেতুতে ‘মানুষের মাথা’ লাগার গুজবের জবাবে যা বলল কর্তৃপক্ষ

মাথা কেটে নেয়ার গুজবে এক তরুণ গ্রেপ্তার

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026