© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিফাত শরীফ হত্যায় ৬ নম্বর আসামি গ্রেপ্তার

শেয়ার করুন:
রিফাত শরীফ হত্যায় ৬ নম্বর আসামি গ্রেপ্তার
own-reporter
০২:৩৯ পিএম | ১২ জুলাই, ২০১৯

বরগুনা শহরে স্ত্রীর সামনে প্রকাশ্যে হত্যার শিকার রিফাত শরীফ হত্যা মামলার ছয় নম্বর আসামি রাব্বি আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বির বাড়ি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকায়। বাবার নাম মো. আবুল কালাম আজাদ।

বরগুনা শহরে স্ত্রীর সামনে প্রকাশ্যে হত্যার শিকার রিফাত শরীফ হত্যা মামলার ছয় নম্বর আসামি রাব্বি আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাব্বির বাড়ি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকায়। বাবার নাম মো. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তের স্বার্থে তা জানানো যাবে না।

তিনি আরও জানান, রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে সাতজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন। এসব আসামির আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, আসামিদের যারা আশ্রয়–প্রশ্রয়দাতা, তাদেরও আমরা আইনের আওতায় আনছি। তদন্তের স্বার্থে আমরা সে সব তথ্য এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যে সব আসামি এখনো পলাতক, তাদের যারা আশ্রয়প্রশ্রয় দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে।

মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর স্বীকারোক্তি অনুযায়ী সোমবার হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করে পুলিশ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন