গাজীপুরে উত্ত্যক্তের প্রতিবাদে মার খেলেন ছাত্র-শিক্ষক

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে মার খেয়েছেন মাদ্রাসার এক ছাত্র ও শিক্ষক। গাজীপুরের কালিয়াকৈরে ওই ঘটনায় শনিবার সকালে তিন বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

আটককৃতরা হচ্ছে- উপজেলার কোটবাড়ি এলাকার সেলিম হোসেনের ছেলে শাকিব হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে পায়েল মিয়া ও পাশের পাইকপাড়া এলাকার আওয়াল হোসেনের ছেলে আশিকুর রহমান।

কালিয়াকৈর উপজেলার সাতকুড়া এলাকার সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন ছাত্রী মাদ্রাসার টিউবওয়েলে পানি খেতে যায়। এ সময় চারজন বখাটে ওই মাদ্রাসার সীমানার ভেতরে ঢুকে ওই ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আমিনুর ইসলাম তাদের বাধা দিলে তাকে কয়েকটি থাপ্পড় দেয় বখাটেরা। মাদ্রাসার শিক্ষক আবদুল হক ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও ছাত্রকে থাপ্পড়ের প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা এসব তথ্য জানিয়েছেন।

পরে এলাকাবাসী খবর পেয়ে ধাওয়া দিয়ে শাকিব, পায়েল ও আশিকুর নামের তিন বখাটেকে আটক করেন। এ সময় আরেক বখাটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুপুরে আটক ব্যক্তিদের কালিয়াকৈর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026