© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাগুরায় গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত  

শেয়ার করুন:
মাগুরায় গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত   
country-desk
০৯:২০ পিএম | ১৩ জুলাই, ২০১৯

মাগুরায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার বিকেলে মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহসিন সর্দার (৫০) ও তার স্ত্রী রীনা বেগম (৪৫)। তাদের বাড়ি যশোর কাজিপাড়া এলাকায়।

মাগুরায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার বিকেলে মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহসিন সর্দার (৫০) ও তার স্ত্রী রীনা বেগম (৪৫)। তাদের বাড়ি যশোর কাজিপাড়া এলাকায়।

আহতরা হলো- ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৫) ও ভাতিজা হাসান ইমাম (১২)। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেলে পরিবার নিয়ে নিজের প্রাইভেটকার চালিয়ে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। তারা মাগুরার সীতারামপুর এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা লাগে।

এতে মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম।

নিহত স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন