© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে সাবেক অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড

শেয়ার করুন:
শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে সাবেক অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড
own-reporter
০৬:২৭ পিএম | ১৮ জুলাই, ২০১৯

কুষ্টিয়ায় মাসুদ রুমী ডিগ্রি কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে কলেজটির সাবেক অধ্যক্ষ সেলিম চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়ায় মাসুদ রুমী ডিগ্রি কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে কলেজটির সাবেক অধ্যক্ষ সেলিম চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেছে আদালত।

কুষ্টিয়া শহরের মিলপাড়া আহম্মেদ লেন এলাকার বাসিন্দা দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম চৌধুরী ওরফে সজল চৌধুরী (৪৫)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ এক শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করেন সেলিম চৌধুরী। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কুষ্টিয়া আদালতের কৌঁসুলি (নারী ও শিশু) আকরাম হোসেন দুলাল।

টাইমস/এসআই

মন্তব্য করুন