© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আহত

শেয়ার করুন:
খুলনায় বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আহত

প্রতীকি ছবি

own-reporter-khulna
১২:২৮ পিএম | ০৭ আগস্ট, ২০১৯

খুলনার তেরখাদা উপজেলায় বাড়িতে ঢুকে নাঈম শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছেন নাঈমের বাবা পিরু শেখ (৫২)।

খুলনার তেরখাদা উপজেলায় বাড়িতে ঢুকে নাঈম শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছেন নাঈমের বাবা পিরু শেখ (৫২)।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার মধ্য ছাগলাদাহ ইউনিয়নে পহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবা পিরু শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তেরখাদা থানার ওসি সালেকুজ্জামান বলেন, রাতে নাইমের বাবা পিরু ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। পরে নাঈম বাবাকে বাঁচাতে আসলে তাকে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে দুর্বৃত্তরা আঘাত করে। প্রচণ্ড রক্তক্ষরণে নাঈম সেখানেই মারা যান। গুরুতর আহত পিরু শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন