সিলেটে মায়ের পরকীয়া প্রেমিক ধর্ষণ করল মেয়েকে

স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেন আলম মিয়া (৩০) নামে এক যুবক। আলম প্রায়ই ওই নারীর বাড়িতে যাতায়াত করতো। কিছুদিন আগে ওই নারীর মেয়ে চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। এর মধ্যে মেয়েকে বাড়িতে রেখে ওই নারী অপর দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি সুনামগঞ্জে বেড়াতে যান। গত ৫ আগস্ট রাতে দোকান থেকে চা নিয়ে ওই মেয়ের মায়ের প্রেমিক আলম তাকে খেতে দেয়। চা পান করে মেয়েটি অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক ২টার দিকে আলম তার অশ্লীল ভিডিও ধারণ করে তাকে ধর্ষণ করে।

ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এই ঘটনায় বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মেয়েটি।

পরে বুধবার সন্ধ্যায় উপজেলার জানাইয়া এলাকার লম্বা কলোনী থেকে অভিযুক্ত আলমকে আটক করে পুলিশ। আটক আলম মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুকসেদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বিশ্বনাথ উপজেলার জানাইয়া এলাকার লম্বা কলোনীতে বসবাস করছিলেন।

এদিকে ঘটনার পর ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ভুক্তভোগী মেয়েটি মা বলেন, আলমের সঙ্গে আমার বিয়ে হয়নি। তার সঙ্গে সম্পর্ক থাকায় সে প্রায়ই আমার ঘরে আসতো। আর এই সুযোগে সে আমার মেয়েকে ধর্ষণ করেছে।

আলমকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, অভিযুক্ত আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026