© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু

শেয়ার করুন:
চট্টগ্রামে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু
own-reporter-chattogram
০২:২৭ পিএম | ০৮ আগস্ট, ২০১৯

চট্টগ্রাম নগরীতে এডিস মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার সকালে নগরীর অপর্ণাচরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এডিস মশা নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।

চট্টগ্রাম নগরীতে এডিস মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার সকালে নগরীর অপর্ণাচরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এডিস মশা নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় সিটি মেয়র বলেন, এই নগরে যতদিন পর্যন্ত ডেঙ্গু রোগী থাকবে ততদিন পর্যন্ত মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে। মশা নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ডও যথারীতি চলবে।

তিনি বলেন, চসিকের ৩৬৪৭ জন পরিচ্ছন্ন কর্মী ওয়ার্ড জুড়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পালনের সাথে মশা নিধনে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে। ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর কার্যক্রম তদারকি করবেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন