© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশাল শহরে র‍্যাবের গুলিতে মাদককারবারি নিহত

শেয়ার করুন:
বরিশাল শহরে র‍্যাবের গুলিতে মাদককারবারি নিহত
district-correspondent
০৯:২৮ পিএম | ০৮ আগস্ট, ২০১৯

বরিশাল শহরে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। র‍্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি ও থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে নগরীর হ‌রিনাফু‌লিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। নিহত মালেক ফ‌কির নগরীর কে‌ডি‌সি এলাকার এন্তাজ ফ‌কিরের ছেলে।

বরিশাল শহরে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। র‍্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি ও থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে নগরীর হ‌রিনাফু‌লিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। নিহত মালেক ফ‌কির নগরীর কে‌ডি‌সি এলাকার এন্তাজ ফ‌কিরের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।  এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালেকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় বলে জানায় বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন