© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু

শেয়ার করুন:
নোয়াখালীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু
district-correspondent
১১:১০ এএম | ১১ আগস্ট, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের দত্তপাড়ায় আমির হোসেনের গ্রামের বাড়ি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

রোববার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের দত্তপাড়ায় আমির হোসেনের গ্রামের বাড়ি।

ঢাকা থেকে জ্বর নিয়ে আমির হোসেন শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে শনিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্লাহ।

তিনি আরো জানান, ঢাকায় থাকা অবস্থায় আমির হোসেন ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাননি। গ্রামের বাড়িতে এসেও যদি তিনি ডেঙ্গু পরীক্ষা করাতেন তাহলে সঠিক চিকিৎসা পেতেন তিনি।

 

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন