© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে বিরোধের জেরে বাবা-ছেলেসহ নিহত ৩

শেয়ার করুন:
ময়মনসিংহে বিরোধের জেরে বাবা-ছেলেসহ নিহত ৩
upazila-correspondent
১১:৫২ এএম | ১৪ আগস্ট, ২০১৯

পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালগ্রামে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন আবুল হাসেম মিয়ার বাড়িতে এসে হামলা চালায়।

পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালগ্রামে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন আবুল হাসেম মিয়ার বাড়িতে এসে হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই আবুল হাসেম (৬৫) ও তার ছেলে জহিরুল (২৮) মারা যান। আর গুরুতর আহত অবস্থায় জহিরুলের চাচাতো ভাই আজিবুর মিয়া (৩২)- কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাশিম উদ্দিন ও তার চাচাতো ভাই আবদুর রশিদের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তিনজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জয়নাল আবেদিন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন