© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটের আতিয়া মহলে জঙ্গি অভিযান: ৩ জনের বিরুদ্ধে চার্জশিট  

শেয়ার করুন:
সিলেটের আতিয়া মহলে জঙ্গি অভিযান: ৩ জনের বিরুদ্ধে চার্জশিট   

ছবি সংগৃহীত

own-reporter-sylhet
০৫:৩৩ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় ২৯ মাস পর শনিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবুল হোসেন।

সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার প্রায় ২৯ মাস পর শনিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবুল হোসেন।

চার্জশিটে জঙ্গি হামলায় নিহত মর্জিনার বোন আর্জিনা (১৯), তার স্বামী জহুরুল হক ওরফে জসিম (২৫) এবং হাসান (২৬) নামে তিনজনকে অভিযুক্ত করে পিবিআই।

তদন্ত কর্মকর্তা পিপিআই পরিদর্শক আবুল হোসেন জানান, এই তিনজনই জঙ্গিদলের সদস্য। আতিয়া মহলে নিহত ৪ জঙ্গিকে এরাই জঙ্গিবাদে উদ্ভুদ্ধ করে। এছাড়া এতে মোশারফ নামে আরেক জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে সে মৌলভীবাজারে জঙ্গিবিরোধী আরেক অভিযানে মারা গেছে।

তিনি আরও বলেন, আদালতে দেওয়া ৫৩৪ পৃষ্ঠার অভিযোগপত্রে ৬০ ধরণের আলামত দেখানো হয়েছে। তাতে আরও উল্লেখ করেন আসামিরা নব্য জেএমবি সংগঠনের সদস্য। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল।

২০১৭ সালের ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টুয়াইলাইট’ পরিচালনা করে। ওই অভিযানে চার জঙ্গি, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকসহ ১১ ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিস্ফোরণে আহত হয়েছিলেন র‌্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই।

এ ঘটনায় এস আই সুহেল আহমদ বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ১০ মে তদন্তের জন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র কাছে হস্তান্তর করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন