টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কর্মকর্তা নিহত

গাজীপুরের  টঙ্গী কলেজ গেইট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম(৩৫) নাম আরএফএলের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত কামরুল ইসলাম আরএফএলের জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ সদরের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, শনিবার ভোরে সিলেট থেকে বাসে এসে টঙ্গী কলেজ গেইটে নামেন কামরুল ইসলাম। এক আত্মীয়র বাসায় যাবার পথে তার পথ আটকায় এক দল ছিনতাইকারী। তার মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেয় কামরুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে একাধিক বার ছুরিকাঘাতে করে  ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ছিনতাইকারীর হাতে এ ঘটনা ঘটেছে নাকি পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই কলেজ গেইট ও হোসেন মার্কেট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে অনেকেই তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও আহত নিহত হয়েছেন।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026