© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অফিসে যাওয়া হল না ব্যাংক কর্মকর্তা সামাদের

শেয়ার করুন:
অফিসে যাওয়া হল না ব্যাংক কর্মকর্তা সামাদের

প্রতীকী ছবি

own-reporter-khulna
০৩:১৯ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় ট্রাকের ধাক্কায় আবদুস সামাদ নামে মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খুলনায় ট্রাকের ধাক্কায় আবদুস সামাদ নামে মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামাদ ব্র্যাক ব্যাংকের গোপালগঞ্জ শাখার কর্মকর্তা। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা।

লবণচরা থানার ওসি রত্নেশ্বর মণ্ডল জানান, ওই ব্যাংক কর্মকর্তা সকালে মোটরসাইকেলে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। নিজখামার এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন